গোপনীয়তা নীতিমালা ও শর্তাবলী
Privacy Policy & Terms · সর্বশেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬
১. ভূমিকা
IQRA-CONNECT (ইকরা কানেক্ট) একটি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম — ওয়েবসাইট (eqraconnet.com ও এর সাবডোমেইন) এবং অ্যান্ড্রয়েড অ্যাপ। এই নীতিমালায় বলা হয়েছে আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি এবং কীভাবে সুরক্ষিত রাখি। প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি এই নীতিমালায় সম্মত বলে গণ্য হবেন।
২. যে তথ্য সংগ্রহ করা হয়
- প্রতিষ্ঠানের তথ্য: নাম, ঠিকানা, লোগো, যোগাযোগের নম্বর ও ইমেইল।
- শিক্ষক ও স্টাফ: নাম, ফোন, ঠিকানা, ছবি, হাজিরা, বেতন ও কর্তনের হিসাব।
- শিক্ষার্থী ও অভিভাবক: নাম, রোল, শ্রেণি, ছবি, ঠিকানা, ফোন, হাজিরা, পরীক্ষার ফলাফল, ফি ও বকেয়া।
- লগইন তথ্য: ইমেইল/আইডি ও পাসওয়ার্ড (পাসওয়ার্ড সুরক্ষিতভাবে সংরক্ষিত, আমরা দেখতে পাই না)।
- প্রযুক্তিগত তথ্য: ডিভাইসের ধরন, ব্রাউজার ও ত্রুটি-সংক্রান্ত সাধারণ তথ্য — শুধু সেবা উন্নত করতে।
৩. তথ্যের ব্যবহার
- প্রতিষ্ঠান পরিচালনা: ভর্তি, হাজিরা, পরীক্ষা, ফলাফল, ফি আদায়, বেতন ও রসিদ তৈরি।
- প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রতিষ্ঠান যা প্রকাশ করতে চায় (যেমন ফলাফল, মেধাতালিকা, নোটিশ)।
- অ্যাকাউন্টের নিরাপত্তা, সাপোর্ট ও প্রয়োজনীয় নোটিফিকেশন পাঠানো।
৫. তথ্যের নিরাপত্তা
- সব তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) আদান-প্রদান হয়।
- ভূমিকা-ভিত্তিক অনুমতি: শিক্ষক, হিসাবরক্ষক, অভিভাবক প্রত্যেকে শুধু নিজের অংশ দেখেন।
- ১০ মিনিট নিষ্ক্রিয় থাকলে স্বয়ংক্রিয় লগআউট; দুর্বল বা ফাঁস হওয়া পাসওয়ার্ড গ্রহণ করা হয় না।
- ছবি ও ফাইল ব্যক্তিগত সংরক্ষণাগারে থাকে, অনুমতি ছাড়া কেউ দেখতে পারে না।
৬. অ্যাপের অনুমতি
- ক্যামেরা/ছবি: শিক্ষার্থী-শিক্ষকের ছবি তোলা ও আপলোড এবং QR কোড স্ক্যান করতে।
- স্টোরেজ/ডাউনলোড: রসিদ, রিপোর্ট ও মার্কশীট PDF সংরক্ষণ করতে।
- ইন্টারনেট: তথ্য সিঙ্ক ও লগইন করতে।
৭. শিশুদের তথ্য
শিক্ষার্থীদের তথ্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবকের সম্মতিতে যুক্ত করেন। শিশুরা নিজে অ্যাকাউন্ট খোলে না। এসব তথ্য শুধু শিক্ষা-সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়।
৮. তথ্য সংশোধন ও মুছে ফেলা
যেকোনো ব্যবহারকারী নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংশোধন করতে পারেন। অ্যাকাউন্ট বা সব তথ্য মুছে ফেলতে চাইলে নিচের নম্বর/ইমেইলে অনুরোধ করুন — যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে (আইনগতভাবে প্রয়োজনীয় আর্থিক রেকর্ড ব্যতীত)।
৯. ব্যবহারের শর্তাবলী
- প্রতিষ্ঠান তাদের দেওয়া তথ্যের সঠিকতা ও মালিকানার জন্য দায়ী; তথ্যের মালিক প্রতিষ্ঠান নিজেই।
- লগইন তথ্য গোপন রাখা ব্যবহারকারীর দায়িত্ব।
- প্যাকেজের মেয়াদ শেষ হলে নবায়ন না করা পর্যন্ত সেবা সাময়িক বন্ধ থাকতে পারে, তথ্য মুছে যায় না।
- অবৈধ বা অন্যের ক্ষতিকর কাজে প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।
১০. নীতিমালার পরিবর্তন
প্রয়োজনে এই নীতিমালা হালনাগাদ করা হতে পারে; পরিবর্তন এই পাতায় তারিখসহ প্রকাশ করা হবে।
১১. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা তথ্য মুছে ফেলার অনুরোধের জন্য:
- মোবাইল/হোয়াটসঅ্যাপ: 01828824119
- ইমেইল: sai78ful@gmail.com
- ওয়েবসাইট: eqraconnet.com